গোলাপগঞ্জ প্রতিনিধি

১৮ নভেম্বর, ২০২০ ০১:১১

গোলাপগঞ্জে টিলা কাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে টিলা কেটে মাটি ভরাট করার অপরাধে তাহির আলী নামক এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের লালমাটি নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়রা জানান, এরআগে অবৈধভাবে টিলা কাটার খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একদল এসে টিলা কাটা বন্ধ করে যায়। কিন্তু পুলিশকে ফাঁকি দিয়ে এই চক্র রাতের আধারে অবৈধভাবে টিলা কেটে মাটি ভরাট করে আসছিল।

উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে টিলা কেটে মাটি ভরাট করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত