১৮ নভেম্বর, ২০২০ ১৭:৫৪
সুনামগঞ্জের জগন্নাথপুরে মাস্ক পরা নিশ্চিত করতে মাঠে নেমেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত। এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৬ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের বিভিন্ন স্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে মাস্ক পরা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, মাস্ক পরা না থাকায় ৬ জনের কাছ থেকে ৩ হাজার একশত টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি প্রত্যেক প্রতিষ্ঠানে ‘নো মাস্ক নো সার্ভিস’ নিশ্চিত করতে সবাইকে নির্দেশ দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য