সিলেটটুডে ডেস্ক

১৯ নভেম্বর, ২০২০ ১৯:২৬

‘বর্তমান সরকারের আমলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে’

সিলেট-৩ আসনের সংসদ সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, আমার নির্বাচনী এলাকার যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা সহ গুরুত্বপূর্ণ সমস্যাগুলো আমি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে প্রতিটি এলাকার সমস্যা চিহ্নিত করে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনগণের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছি। মুজিববর্ষ উপলক্ষে আমার নির্বাচনী এলাকার অনেক উন্নয়ন প্রকল্প আমি পর্যায়ক্রমে উদ্বোধন করে যাচ্ছি। ফলে সরকারের এই সুযোগ সুবিধা জনগণ ভোগ করতে সক্ষম হয়েছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশ ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে আগামীতে দেশ আরও এগিয়ে যাবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট টু মাইজগাঁও মাহমুদ উস সামাদ চৌধুরী সার্কুলার রোড আরসিসি ঢালাই শেষে যান চলাচলের জন্য খুলে দেয়া উপলক্ষে, স্থানীয় মাইজগাঁও বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী আব্দুল মজিদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ,ভাইস চেয়ারম্যান (মহিলা) সেলিনা ইয়াসমিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মৌসুমী মান্নান, ফেঞ্চুগঞ্জ থানার ওসি শাফায়েত ইসলাম প্রমুখ।

 

আপনার মন্তব্য

আলোচিত