২৩ নভেম্বর, ২০২০ ১৮:২১
স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্কবিহীন চলাফেরা করায় মৌলভীবাজারের কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২ জনকে জরিমানা করা হয়েছে। দ্বিতীয় দফায় করোনা প্রতিরোধ মাস্ক ব্যবহার নিশ্চিতে এই অভিযান পরিচালিত হয়।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হকের অভিযানে ১২টি মামলায় ২ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেন।
জানা যায়, স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্কবিহীন চলাফেরা করায় ভ্রাম্যমাণ আদালত শমশেরনগর বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় মাস্ক না থাকায় ১২টি মামলা দিয়ে ২ হাজার ৯শত টাকা জরিমানা করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক জানান, মাস্কবিহীন চলাফেরা করার অপরাধে ১২টি মামলায় ২ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। সরকারের স্বাস্থ্যবিধি মানতে জনগণকে সচেতন করার পাশাপাশি মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য