নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২০ ১৬:১৩

সিলেটের ক্রীড়া সংগঠক আব্দুল মালিক রাজা আর নেই

সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও নয়াসড়ক জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল মালিক রাজা আর নেই৷ আজ শনিবার (২৮ নভেম্বর) ভোর ৪ টা ৪৫ মিনিটে তিনি মাউন্ট এডোরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আব্দুল মালিক জাকা ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার পরিবারসূত্রে জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণসহ নানা জটিলতা নিয়ে ২১ নভেম্বর তিনি মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে আজ শনিবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন৷

ক্রীড়া সংগঠক আব্দুল মালিক রাজা সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত