মাধবপুর প্রতিনিধি

০২ ডিসেম্বর, ২০২০ ২৩:৫২

মাধবপুরে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশা আরোহী নিহত

হবিগঞ্জের মাধবপুরে নোয়াহাটি মনতলা সড়কে ট্রাক্টরের ধাক্কায় আল আমীন (২৫) নামে এক অটোরিকশা যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। বুধবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সড়কের ফরহাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল আমীন উপজেলার তেলিয়াপাড়া বডিং এলাকার ইউনুস মিয়ার ছেলে। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তাফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহত আল আমীন একটি সিএনজি চালিত অটোরিকশা যোগে মনতলার দিকে যাচ্ছিলেন। সড়কের ফরহাদপুর এলাকায় পৌঁছতেই বিপরীত দিক থেকে বেপোরোয়া গতিতে আসা একটি ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে আল আমীন ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্বার করে। ৮ মাস পূর্বে আল আমীনের বড় ভাই ফরিদ মিয়া তেলিয়াপাড়ায় এক মোটর সাইকেল দুর্ঘটনা মারা যান।

আপনার মন্তব্য

আলোচিত