নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২০ ১৩:০১

নগরীর পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টে অভিযান চালাচ্ছে র‍্যাব

সিলেট নগরীর পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) -৯। সোমবার (৭ ডিসেম্বর) সকালে নগরীর জল্লারপারস্থ পাঁচ ভাই রেস্টুরেন্ট ও জিন্দাবাজারস্থ পানসি রেস্টুরেন্টে নির্বাহী মাজিস্ট্রেটের নেতৃত্বে র‍্যাবের অভিযানে নামে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাব সূত্রে জানা যায়, সিলেটে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযানে নামে র‍্যাব-৯। এ সময় রেস্টুরেন্টগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশনসহ বিভিন্ন অনিয়মের সন্ধান পায় র‍্যাব-৯।

এ প্রতিবেদনটি লিখা পর্যন্ত র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত তাদের অভিযান পরিচালনা করছেন।

অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে র‍্যাব-৯ এর পক্ষ থেকে বলা হয়।

আপনার মন্তব্য

আলোচিত