নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২০ ২২:০০

ছাতকে র‌্যাবের অভিযানে রিভলবারসহ গ্রেপ্তার ১

সুনামগঞ্জের ছাতকে শনিবার দুপুরে অভিযান চালিয়ে অবৈধ বিদেশি রিভলবারসহ ফয়জুর রহমান (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ফয়জুর রহমান উপজেলার হরিষপুর-মুক্তিরগাঁও এলাকার মৃত আব্দুস ছাত্তারের ছেলে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে ছাতক থানায় মামলা দায়ের করেছে।

র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিলেটের কমান্ডিং অফিসার লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে হরিষপুর-মুক্তিরগাঁও এলাকায় র‌্যাবের একটি দল অভিযান চালায়। এসময় ফয়জুর রহমানকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ফয়জুর রহমান দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ক্রয়বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।

আপনার মন্তব্য

আলোচিত