তাহিরপুর প্রতিনিধি

১৪ ডিসেম্বর, ২০২০ ১৪:১৩

তাহিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু কর্নার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর থানা ওসি (তদন্ত) শফিকুল ইসলাম, উপজেলা যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাহিদ উদ্দিন, রফিকুল ইসলাম, আব্দুস সাহিদ, উপজেলা কৃষি অফিসার হাসান উদ দোলা, উপজেলা প্রেসক্লাব সভাপতি রামেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা মাধ্যমে শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল তালুকদার, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা অনুপ রায়, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক মনোলাল রায় এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত