১৪ ডিসেম্বর, ২০২০ ১৪:৫২
শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্রের সাথে শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির সূর্যসন্তানদের স্মরণ করেছে সিলেটের শতবর্সের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট জেলা প্রেসক্লাব। সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেট নগরীর চৌহাট্টা সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, নবনির্বাচিত সভাপতি আল আজাদ ও জৈষ্ঠ্য সাংবাদিক মোহাম্মদ মহসীন।
বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক তুহিনুল হক তুহিন।
এছাড়াও নবনির্বাচিত কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সহ সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, কার্যনির্বাহী কমিটির সদস্য ইউসুফ আলী, মিঠু দাস জয়।
ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুকিত রহমানী, শফিকুর রহমান চৌধুরী, দিব্য জ্যোতি সী, রায়হান উদ্দিন, রনজিৎ কুমার সিংহ, শাহীন আহমদ, শংকর দাস, টুনু তালুকদার, বাপ্পা মৈত্র।
আপনার মন্তব্য