সিলেটটুডে ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০২০ ১৯:৫০

বুদ্ধিজীবী দিবসে সিলেটে ছাত্র ইউনিয়নের আলোর মিছিল

শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেটে আলোর মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট মহানগর সংসদ। আজ সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় সিলেটের জিন্দাবাজারস্থ রাজা ম্যানশন থেকে শুরু হওয়া আলোর মিছিলটি সিলেটের চৌহাট্টাস্থ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে।

আলোর মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি সদস্য সরোজ কান্তি, সাধারণ সম্পাদক নাবিল এইচ, সহ-সাধারণ সম্পাদক অমিত দাস, মহানগর সংসদের সভাপতি হাসান বক্ত চৌধুরী কাওছার, সহ-সাধারণ সম্পাদক মনীষা ওয়াহিদ, কোষাধক্ষ্য মৌহাইমিনুল ইসলাম মাহিন, শিক্ষা গবেষণা সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক, মদন মোহন কলেজ সংসদের সভাপতি অনির্বান রায়, এমসি কলেজ সংসদের সাংগঠনিক সম্পাদক নিটু রঞ্জন তালুকদার প্রমুখ।

এসময় সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস খোকন, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সংসদের সাবেক সভাপতি মতিউর রহমান, উদীচী সিলেট জেলার কোষাধক্ষ্য সন্দীপ দেব, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক পার্থ সারথী তালুকদার।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন,‘ বিজয় সুনিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার এদেশের দোষররা বাঙ্গালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে ৭১ সালের আজকের এই দিনে দেশ বরেণ্য বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবী শহীদরা যে বাংলাদেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন সেই কাঙ্খিত বাংলাদেশ আজও বাস্তবায়ন করা হয়নি। স্বাধীনতার ৪৯ বছর পরেও দেশে সাম্প্রদায়িক শক্তি ক্ষমতাসীনদের সহায়তায় রাজনীতি করে যাচ্ছে। তাই বুদ্ধিজীবী দিবসে আমরা দাবি জানাই দেশে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করা হোক। আর ৭২ এর সংবিধান বাস্তবায়ন করা হোক।’

আপনার মন্তব্য

আলোচিত