১৪ ডিসেম্বর, ২০২০ ২১:৩২
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে বিএসটিআই'র অনুমোদন না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির পণ্য নির্মাণ করায় দু'টি বেকারিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত এই দণ্ড প্রদান করেন।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরশহরের জগন্নাথপুর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই ভেজালবিরোধী অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ছায়ানীড় বেকারির বিএসটিআই'র অনুমোদন না থাকায় বেকারির পরিচালক তৌহিদ মিয়াকে ২৫ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির পণ্য তৈরি করায় ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী রাখায় আল্লাহর দান বেকারির মালিক নজরুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধিসহ ওজনে কম দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়। অভিযানকালে সুনামগঞ্জের বিএসটিআই'র উপ-পরিদর্শক আব্দুল মতিন, মাঠকর্মী মাসুম রানাসহ জগন্নাথপুর থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য