নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২০ ১৪:১২

ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি, সিলেট।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে নিজস্ব ব্যানার নিয়ে সিলেটের বিভিন্ন স্কুল থেকে শতশত শিক্ষক অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি, সিলেট'র সভাপতি কবির খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতা শওকত হোসেন, মো. আবুল খায়ের, হ্যাপি বেগম, বিপ্লব নন্দী, আজিজুর রহমান সহ অনেকে।  

এ সময় বক্তারা বলেন- ধর্মের নাম ব্যাবহার করে পাকিস্তানের প্রেতাত্মারা ফের সক্রিয় হয়ে উঠেছে। এদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। এই গুটিকয়েক উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রতিহত করতে হবে।

যারা জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গেছে তাদেরকে কোনোভাবেই ছাড় না দিতে শিক্ষক নেতারা সরকারের প্রতি আহ্বান জানান।

একই সাথে ধর্মভিত্তিক উগ্র সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা ও ধর্মীয় উস্কানিদাতাদের কঠোর শাস্তির আওতায় আনার আহ্বান জানান তারা।

আপনার মন্তব্য

আলোচিত