নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২০ ১৪:২৪

টুকেরবাজারে গ্যাসলাইনে আগুন : দগ্ধ ব্যক্তির মৃত্যু

ফাইল ছবি

সিলেট নগরের উপকণ্ঠের টুকের বাজারে গ্যাস লাইনের লিকেজ থেকে লাগা অগ্নিকাণ্ডে দগ্ধ ফকির মো. শাহিদের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ভোর ৫টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় টুকেরবাজারের পার্শ্ববর্তী ব্রিজের পাশে একটি টং দোকানের সামনে লাগা আগুনে দগ্ধ হন তিনি।

প্রসঙ্গত, গত রোববার সন্ধ্যায় টুকেরবাজারের পার্শ্ববর্তী ব্রিজের পাশে একটি টং দোকানের সামনে গ্যাস লাইনের পাইপ লিক হয়ে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে এ আগুন ভয়াবহ রূপ নেয় এবং লাইনের অনেকাংশে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।  

আপনার মন্তব্য

আলোচিত