তাহিরপুর প্রতিনিধি

১৬ ডিসেম্বর, ২০২০ ১০:২৮

বিজয় দিবসে তাহিরপুরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসনসহ সকল রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণাসিন্ধু চৌধুরী বাবুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।

এসময় ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা কৃষি অফিসার হাসান উদ দৌলা, উপজেলা প্রকৌশলী ইকবাল কবির, থানার ওসি আবদুল লতিফ তরফদার, ওসি (তদন্ত) শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমে শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শহীদুল ইসলাম উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বাসার, এস আই দীপংকর, মনিতুষ, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক মনোলাল রায়সহ প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগটন, বিএনপি ও সহযোগী সংঘটনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত