১৬ ডিসেম্বর, ২০২০ ১৯:০৬
এবারও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাব।
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে প্রেসক্লাবের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
বুধবার শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী, বীর মুক্তিযোদ্ধা আজমান আলী, বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী ও বীর মুক্তিযোদ্ধা হারিছ উল্লাহ, প্রেসক্লাবের আহবায়ক আব্দুল আহাদ, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সদস্য কামাল মুন্না, নবীন সোহেল ও বদরুল ইসলাম মহসিন।
আপনার মন্তব্য