১৬ ডিসেম্বর, ২০২০ ২৩:২১
সিলেটের বিয়ানীবাজারে অভিযান চালিয়ে ৬৯৫ পিস ইয়াবাসহ মো. আবুল কাশেম (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। কাশেম বিয়ানীবাজার থানার কসবা গ্রামের মৃত ইজ্জাত আলীর ছেলে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা দায়ের করেছে।
বুধবার দুপুরে র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ সদর কোম্পানি (সিলেট) এর কোম্পানি কমান্ডার মেজর মো. শওকাতুল মোনায়েম ও গণমাধ্যম কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইনের নেতৃত্বে একটি দল শোপাতলা এলাকার ওসমানী স্টেডিয়াম এলাকায় অভিযান চালায়। এসময় ইয়াবা কারবারি মো. আবুল কাশেমকে ৬৯৫ পিস ইয়াবা উদ্ধার ও ইয়াবা বিক্রির নগদ ৪ হাজার টাকা জব্দ করা হয়।
আপনার মন্তব্য