কমলগঞ্জ প্রতিনিধি

১৮ ডিসেম্বর, ২০২০ ১৮:৪৫

কমলগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

‘মুজিববর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো মৌলভীবাজারের কমলগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস।

এ উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলী, সাংবাদিক মোনায়েম খান প্রমুখ।

এ সময় বক্তারা বিদেশে অধিক সংখ্যক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে উপজেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসকে আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

আপনার মন্তব্য

আলোচিত