১৮ ডিসেম্বর, ২০২০ ২২:৩৬
হবিগঞ্জের মাধবপুর পৌর সভার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক (নৌকা) পেয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত ও বিএনপির প্রার্থী হয়েছেন পৌর বিএনপির সদস্য হাবিবুর রহমান মানিক।
শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়। এরআগে বিএনপির একক প্রার্থী নির্বাচিত হন হাবিবুর রহমান মানিক।
আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে মাধবপুর পৌরসভার নির্বাচন।
আপনার মন্তব্য