নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২০ ২৩:০৪

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া বিদ্যুৎকর্মীকে ঢাকায় প্রেরণ

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে মেরামত কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত বিদ্যুৎকর্মী শাকিল সরকারকে ঢাকায় প্রেরণের প্রস্তুতি চলছে।

শাকিল সরকারের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি অস্ত্রোপাচার করা হয়েছে। এরপরও তার অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা ঢাকায় প্রেরণ করেন।

শনিবার (১৯ ডিসেম্বর) সাড়ে তিনটার দিকে সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে মেরামত কাজের সময় শাকিল সরকার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। এসময় তার শরীর দিয়ে রড ঢুকে যায়।

আহত শাকিলের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাকান্দি চেচুয়া বাজার এলাকায়।

চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া বিদ্যুতের লাইন থেকে পড়ে যাওয়ায় কয়েকটি রড তার মাথা ও ঘাড়ে ঢুকে গেছে। ফলে তার অবস্থা আশঙ্কাজনক রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত