২০ ডিসেম্বর, ২০২০ ১৮:১৬
মৌলভীবাজারের জুড়ীতে গোয়ালঘরে আগুন লেগে ৩টি গরু পুড়ে মারা গেছে। উপজেলার সাগরনাল ইউনিয়নের পূর্ব বড়ডহর গ্রামে শনিবার রাতে ঘটে। আগুনে আরও একটি গরু দগ্ধ হয়েছে।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, শনিবার সন্ধ্যার পর স্থানীয় মাসুক মিয়ার গোয়াল ঘরের পাশের খড়ের ঘরে আগুন লেগে যায়। খড় থেকে আগুন ছড়িয়ে পড়ে গোয়ালঘরে। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও তিনটি গরু মারা যায়। আরেকটি গরু আশংকাজনক হওয়ায় সাথে সাথে জবাই করা হয়।
বাড়ির মালিক মাসুক মিয়া বলেন,আমাদের অজান্তে কিভাবে খড়ের ঘরে আগুন লগেছে তা বুঝতে পারছি না। আশপাশের সবাই এসে আগুন নিয়ন্ত্রণ করে। এ অগ্নিকাণ্ডে তিনটি গরু ও দুটি ঘর পুড়ে গেছে।
আপনার মন্তব্য