ছাতক প্রতিনিধি

২০ ডিসেম্বর, ২০২০ ১৯:২৪

ছাতক পৌরসভা নির্বাচন : মেয়র পদে ২ জনসহ ৪৩ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

সুনামগঞ্জের ছাতক পৌরসভা নির্বাচনে ২জন মেয়র প্রার্থী এবং কাউন্সিল ও সংরক্ষিত কাউন্সিল পদে ৪১ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

রোববার (২০ডিসেম্বর) মনোনয়ন পত্র দাখিরের শেষ মুহুর্ত পর্যন্ত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে মোট ৪৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী ও বিএনপি মনোনীত প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ ছাড়া ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৯ এবং সংরক্ষিত ৩টি আসনে মোট ১২ জন নারী প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে স্ব স্ব মনোনয়ন জেলা নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং অফিসার মুরাদ উদ্দিন হাওলাদার ও উপজেলা সহকারী  রিটার্নিং কর্মকর্তা ফয়েজুর রহমানের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।

আপনার মন্তব্য

আলোচিত