নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর, ২০২০ ২২:০৯

আব্দুল বাসিত মোহাম্মদের মৃত্যু: পাঁচজনকে কারণ দর্শানো নোটিশ সিসিকের

সিলেট নগরের আম্বরখানায় খোলা ড্রেনে পড়ে  কবি, ছাড়াকার ও শিক্ষক আব্দুল বাসিত মোহাম্মদ মৃত্যুর ঘটনায় প্রকৌশলী ও ঠিকাদারসহ মোট ৫ জনকে কারণ দর্শানো নোটিশ প্রদান করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।

সিসিকের সংশ্লিষ্ট কাজের নির্বাহী প্রকৌশলী শামসুল হক, সহকারী প্রকৌশলী রজি উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী দেবপ্রদ দাস, একজন কার্যসহকারী ও ঠিকাদার অরবিন্দ পালকে এ কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়।

এই ৫ জনকে ৩ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করে কেনো কাজ করা হচ্ছে তা তা তিন কার্যদিবসের মধ্যে এই ৫জনকে কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করা হয়েছে।

এর আগে আব্দুল বাসিত মোহাম্মদের মৃত্যুর পর সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটির অপর দুই সদস্য ছিলেন সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবর ও পরিচ্ছন্ন শাখার কর্মকর্তা হানিফুর রহমান।

কমিটির তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট শাখার নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, কার্যসহকারী ও ঠিকাদারকে শোকজ করা হয়েছে বলেন জানালেন নূর আজিজুর রহমান।

গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানার হুরায়রা ম্যানশনের সামনে সিলেট সিটি করপোরেশন কর্তৃক নির্মাণাধীন খোলা ড্রেনে পড়ে কবি আব্দুল বাসিত মোহাম্মদের পেটের মধ্যে রড ঢুকে যায়।

সংকটাপন্ন অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুসেখানে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর সকালে তিনি মারা যান।

আপনার মন্তব্য

আলোচিত