২০ ডিসেম্বর, ২০২০ ২২:২৩
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৪ জন ও কাউন্সিলর পদে ৩৮ জন ও সংরক্ষিত নারী আসনে ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছে।
রোববার (২০ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত প্রার্থীরা উপজেলা নিবার্চন কর্মকর্তা সহকারী রিটানিং অফিসার মনিরুউজ্জামানের নিকট মনোনয়নপত্র জমা দেন।
মেয়র পদে আওয়ামীলীগের শ্রীধাম দাশ গুপ্ত, বিএনপির হাবিবুর রহমান মানিক, স্বতন্ত্র বীর মুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মুসলিম, পংকজ কুমার সাহা মনোয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ১৬ ডিসেম্বর মাধবপুর পৌরসভার নির্বাচিত অনুষ্টিত হবে।
আপনার মন্তব্য