২২ ডিসেম্বর, ২০২০ ১৮:৪৮
হবিগঞ্জের মাধবপুর পৌরসভা নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। যাচাই-বাছাইয়ে ৪ মেয়র ও ৪৫ কাউন্সিলর প্রার্থীর সকলের মনোনয়নপত্র ঘোষনা করেছেন পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা।
মঙ্গলবার সকালে মাধবপুর সহকারী রির্টানীং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরউজ্জামান ৪ মেয়র, ৩৮ সাধারণ কাউন্সিলর ও ৭ সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ প্রার্থী নাম ঘোষনা করেন। মেয়র পদে প্রার্থীরা হলেন আওয়ামী লীগের শ্রীধাম দাশগুপ্ত, বিএনপির হাবিবুর রহমান, স্বতন্ত্র শাহ মো. মুসলিম ও পংকজ কুমার সাহা।
প্রসঙ্গত, আগামী ১৬ জানুয়ারি মাধবপুর পৌরসভা নির্বাচন অনুষ্টিত হবে। নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে ভোট হবে।
আপনার মন্তব্য