চুনারুঘাট প্রতিনিধি

২২ ডিসেম্বর, ২০২০ ২১:৪৯

পাচারের সময় চোরাই কাঠ আটক

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর অলীপুর নামক স্থান থেকে ২০০ ঘনফুট বিভিন্ন প্রজাতির কাঠসহ একটি  মিনি ট্রাক (মৌলভীবাজার-ড-১১-০১৩৩) আটক করেছে বনবিভাগ। এ সময় পাচাকারীরা পালিয়ে যায়।

বনবিভাগ জানায়, মঙ্গলবার ভোরে গোপণ সংবাদের ভিত্তিতে চুনারুঘাট সহকারী বন সংরক্ষক কার্যালয়ের বনকর্মী সৈয়দ মোফাজ্জল আলীর নেতৃত্বে বনবিভাগের লোকজন ঢাকা-সিলেট মহাসড়কের অলীপুরে অভিযান চালিয়ে চোরাই লক্ষাধীক টাকা মূল্যের চিরাই কাঠ আটক করে।

এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক মিনি ট্রাক ও চিরাই কাঠ চুনারুঘাট সহকারী বন সংরক্ষক কার্যালয়ে জব্দ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত