তাহিরপুর প্রতিনিধি

২৩ ডিসেম্বর, ২০২০ ১৯:৩৬

তাহিরপুরে শহীদ আবুল কাশেম স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় শহীদ আবুল কাশেম স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

১৯৭১ সালের ২৭ নভেম্বর তৎকালীন কাছারি অফিসের (বর্তমান সদর তহশীল অফিসের) সামনে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ সমরে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম। তার স্মৃতিকে রক্ষা ও সমুন্নত রাখার উদ্দ্যেশ্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা শহীদ কাশেম স্মৃতিস্তম্ভে নির্মান কাজ শুরু করা হয়।

বুধবার দুপুরে কাছারি অফিসের (বর্তমান সদর তহশীল অফিসের) সামনে বীর মুক্তিযোদ্ধা শহীদ কাশেম স্মৃতিস্তম্ভের নির্মান কাজের শুভ উদ্বোধন করেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। এসম বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,উপজেলা আ,লীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জি, উপজেলা প্রেসক্লাবে সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, আ,লীগ নেতা সেলিম আখঞ্জি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বাসার প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত