নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২০ ২০:২৯

বিদ্যুতের বকেয়া সাড়ে ৫ কোটি টাকা পরিশোধ করলো সিসিক

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর অন্তর্গত ৪টি ডিভিশনকে বকেয়া বিদ্যুৎ বিল বাবদ পাঁচ কোটি আটাষট্টি লক্ষ উনষাট হাজার টাকা পরিশোধ করেছে সিলেট সিটি কর্পোরেশন।

বুধবার বিকেলে নগর ভবনে ২০২০ অর্থ বছরের সিলেট সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিলের চেক হস্থান্তর ও আপত্তিকৃত বিল নিরষণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

এসময় বকেয়া বিল পরিশোধের চেক হস্থান্তর করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এতে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নিবার্হী প্রকৌশলী আলী আকবর, নিবার্হী প্রকৌশলী মোঃ রুহুল আলম, হিসাব রক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ, বিদ্যুৎ শাখার সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মো: আব্দুর রাজ্জাক, প্রকৌশলী শেখ মোঃ আলাউদ্দিন,  সহকারী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন, মোঃ রকিবুল হাসান. রতন কুমার রায় চৌধুরী, এ.বি.এম মহসিন উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য বিদ্যুৎ উন্নয়ণ বোর্ডের৪ টি ডিভিশনকে চেকের মাধ্যমে ৫ কোটি ৬৮ লক্ষ ৫৯ হাজার টাকা পরিশোধ করে সিলেট সিটি কর্পোরেশন।

আপনার মন্তব্য

আলোচিত