নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২০ ১৯:২৭

জৈন্তাপুরে ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১

সিলেটের জৈন্তাপুরে উপজেলার ভারতীয় পাতার বিড়িসহ সোহেল আহম্মদ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। সোহেল উপজেলার শুকনাপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব-৯ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শুকনাপুর এলাকায় র‌্যাবের একটি দল অভিযান চালায়। এসময় সোহেল আহম্মদকে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে ৩ লাখ ৭৮ হাজার শলাকা ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত