মাধবপুর প্রতিনিধি

২৪ ডিসেম্বর, ২০২০ ২২:৩৫

মাধবপুরে ব্র্যাকের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ

ব্র্যাক ইউপিজি কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্দ্যোগে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের অতিদরিদ্র ১০০ জন মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ধর্মঘর সাউথ কাশিমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শীত বস্ত্র বিতরণ উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন ধর্মঘর ইউপি চেয়ারম্যান শামছুল ইসলাম কামাল।

গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে সাংবাদিক হামিদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন সহকারী শিক্ষক এহছানুল হক, বিশিষ্ট সমাজ সেবক আলাউদ্দিন খা, ব্র্যাকের জ্যেষ্ঠ কারিগরি কর্মকর্তা রাহাত আহমেদ, এরিয়া ব্যবস্থাপক (প্রগতী) সাহার আলী, অতিদরিদ্র কর্মসূচির ব্যবস্থাপক চিত্র রঞ্জন, আঃ হামিদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত