নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর, ২০২০ ১৬:৪৬

কোম্পানীগঞ্জ থেকে অস্ত্রসহ বিল্লাল গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জ থেকে বিল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে ২টি বিদেশি রিভলবারসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) র‍্যাব-৯ অপারেশন অফিসার এএসপি এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জের উত্তর কলাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ৪ রাউন্ড রিভলবারের গুলি ও ৮১ রাউন্ড এয়ারপিস্তলের গুলিও জব্দ করে র‍্যাব।

গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন (৩৬) উপজেলার উত্তর কলাবাড়ী গ্রামের হাজী আব্দুল মনাফের ছেলে।

অস্ত্র আইনে মামলা দায়ের করে বিল্লাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

আপনার মন্তব্য

আলোচিত