মৌলভীবাজার প্রতিনিধি

৩১ জানুয়ারি, ২০১৫ ২২:১৭

মৌলভীবাজারে শিক্ষা,ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় পুরস্কার বিতরন ও সম্মাননা

শিক্ষার পাশাপাশি ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় জাতীয় ও জেলা পর্যায়ে সাফল্য অর্জনকারী শিশু-কিশোরদের সম্মাননা ও পুরস্কৃত করেছে মৌলভীবাজারের একটি সামাজিক সংগঠন।


শিক্ষার পাশাপাশি ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় জাতীয় ও জেলা পর্যায়ে সাফল্য অর্জনকারী শিশু-কিশোরদের সম্মাননা ও পুরস্কৃত করেছে মৌলভীবাজারের একটি সামাজিক সংগঠন। আগামী প্রজন্মকে শিক্ষা,ক্রিড়া ও সাংকৃতিক কর্মকান্ডে আরো উৎসাহীত করতে এ ধরনের অনুষ্টানের আয়োজন করেছে গীর্জাপাড়া সামাজিক নিরাপত্তা ও কল্যান সংস্থা। এতে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যান মন্ত্রী সৈয়দ মহসীন আলী ।
আজ ( শনিবার) দুপুরে মৌলভীবাজার কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে  সংগঠনের সভাপতি এ কে লুৎফুল হকের সভাপতিত্বে কৃতি শিশু কিশোরদের সম্মাননা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান,পুলিশ সুপার তোফায়েল আহমদ ,পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, মহিলা কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ফনীন্দ্র কুমার ভট্টাচার্য্য,  এ কে ফজলুল হক, শাসছুদ্দিন আহমদ। এছাড়াও আরো বক্তব্য দেন সাবেক পৌর কমিশনার আশু রঞ্জন দাশ, পৌর কাউন্সিলন স্বাগত কিশোর দাশ চৌধুরী , হুমায়ূন রশিদ প্রমূখ।

অনুষ্ঠানে এসএসসি,জিএসসি ও পিএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষাথী , জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগীতায় সাফল্য অর্জনকারী কৃতি দুই জন শিশু শিল্পী এবং গীর্জা পাড়া ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীসহ মোট ৫৫ জন শিশু কিশোরকে সম্মাননা ও পুরস্কৃত করা হয়  । এ সময় অতিথিরা বলেন, এ ধরনের  উদ্দ্যোগ আগামী প্রজন্মকে শিক্ষা,ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে উৎসাহ বৃদ্ধি করবে । তাদের মেধা ও মননের বিকাশ ঘটাবে। পাশাপাশি সামাজিক বন্ধন আরো সুদৃঢ় করে সুন্দর সমাজ গঠনে সহায়ক ভৃমিকা পালন করবে।
আলোচনা সভা শেষে কৃতি শিশু-কিশোরদের হাতে ক্রেষ্ঠ ও পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগীতায় সাফল্য অর্জনকারী  শিশু শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিসহ উপস্থিত কয়েক শত দর্শক।





আপনার মন্তব্য

আলোচিত