নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০২১ ২৩:১৯

নগরী থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার

সিলেট নগরের কুমারপাড়াস্থ এজেআর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় পণ্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পণ্য বুকিংদাতার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

উদ্ধারকৃত পণ্যের বাজারমূল্য আনুমানিক ৭৪ হাজার টাকা।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে-২৫০টি Pears সাবান, ২৫০টি DOY সাবান, ২৫০টি Dove ব্র্যান্ডের সাবান, ১৮০০ প্যাকেট Sunfeast Dark Fantasy Choco Fills বিস্কুট ও ৫৭৬টি Safari Caramel Rice Crisps ওয়েফার বিস্কুট।

শুক্রবার কোতোয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার সামসুদ্দিন সালেহ আহমদ চৌধুরীর নেতৃত্বে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ফরহাদসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করেন।

আপনার মন্তব্য

আলোচিত