২৮ মার্চ, ২০২১ ২১:৩০
যারা হাটহাজারিতে থানায় এবং ব্রাম্মণবাড়িয়ায় আমার আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়েছে তাদের কাউকে ছাড়া হবে না। সকল পরিস্থিতির জন্য আওয়ামী লীগ প্রস্তুত।
মৌলভীবাজার জেলা পরিষদ আয়োজিত জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রবিবার সন্ধ্যায় স্থানীয় কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় এবং কলেজ মাঠে কথাগুলো বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, জনৈক্য হেফাজতের একনেতা বলেছিলেন ২৬ তারিখ কেয়ামত হয়ে যাবে আমরা অপেক্ষায় ছিলাম তারা কি কেয়ামত ঘটনায়। কেয়ামত ঘটাতে পারেননি তবে দূর্ঘটনা ঘটিয়েছেন, নাশকতা করেছেন।
তারা জাতীয় মসজিদে পকেটে তসবি না নিয়ে ইট-পাথর হাতুরি নিয়ে ঢুকে মসজিদকে অপবিত্র করেছে। তাদেরকে আর মসজিদে ঢুকতে দেওয়া হবেনা।
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিজবাহুর রহমানের সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ নেছার আহমদ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ময়মনসিংহ বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীকে বৃত্তি প্রদান, গৃহহীনদের গৃহের মালিকানা পত্র প্রদান, বীর মুক্তিযোদ্ধাদের এককালীন অনুদান, সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ এবং কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
আপনার মন্তব্য