বড়লেখা প্রতিনিধি

২৮ মার্চ, ২০২১ ২৩:২১

বড়লেখায় যুবলীগ-ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল

হেফাজতে ইসলামের ডাকে হরতালের প্রতিবাদে রবিবার (২৮ মার্চ) সকাল থেকে মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে অবস্থান নেয় ছাত্রলীগ। এরপর দুপুরে বিক্ষোভ মিছিলও করে ছাত্রলীগ।

মিছিলটি শহর প্রদক্ষিণ করে দক্ষিণবাজার এলাকায় গিয়ে সংক্ষিপ্ত পথসভা করে। এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন।

এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে রাত ৮টায় পৌর শহরে বিক্ষোভ মিছিলও করে যুবলীগ। মিছিলটি শহর প্রদক্ষিণ করে দক্ষিণবাজার এলাকায় গিয়ে সংক্ষিপ্ত পথসভা করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য ছালেহ্ আহমদ জুয়েল।

হরতাল বিরোধী উভয় বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে বক্তারা বলেন, ‘যে কোনো ধরনের অরাজকতা প্রতিহিত করতে এবং জনগণের জানমালের নিরাপত্তা দিতে মাঠে রয়েছে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনে।’

আপনার মন্তব্য

আলোচিত