মাধবপুর প্রতিনিধি

০৩ এপ্রিল, ২০২১ ১৮:৫১

মাধবপুরে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুরে ৩০ কেজি গাঁজাসহ মো. ইলিয়াছ মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইলিয়াছ উপজেলার আন্দিউড়া গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে।

মাধবপুর থানা পুলিশ জানান, গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ শুক্রবার (২ এপ্রিল) রাত ১১টায় ঢাকা সিলেট মহাসড়কের আন্দিউড়া ই্উনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ ইলিয়াছ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

আপনার মন্তব্য

আলোচিত