০৩ এপ্রিল, ২০২১ ২০:১৩
সিলেটের বিশ্বনাথে খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান।
জানা যায়, উপজেলার খাজাঞ্চী ইউনিয়নরে রাজাগঞ্জ বাজারের পাশে পশ্চিম প্রয়াগমহল মৌজার কান্দিরগ্রাম এলাকায় সরকারি খাস জমি হতে এক্সভেলেটর দিয়ে মাটি কাটা শুরু করেন কিশোরপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে মো. জামাল উদ্দিন (৪০)। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান। এসময় তিনি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় জামাল উদ্দিনের কাছ থেকে ৫০হাজার টাকা জরিমানা আদায় করেন।
আপনার মন্তব্য