০৩ এপ্রিল, ২০২১ ২৩:১৩
সুনামগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে নকল বারসহ জয়নাল আবেদীন (৪৬) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
সে তাহিরপুর উপজেলার বাদলারপাড় এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।
র্যাব সূত্র জানিয়েছে, সোনার বার বিক্রির নামে জয়নাল মানুষের সঙ্গে প্রতারণা করত।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
র্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-৩, (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদের নেতৃত্বে সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আব্দুল জহুর সেতু এলাকায় অভিযান চালিয়ে ১টি নকল সোনার ১টি মোটরসাইকেলসহ প্রতারক জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়।
আপনার মন্তব্য