০৫ এপ্রিল, ২০২১ ১৭:২০
সুনামগঞ্জের ছাতকে শনিবার রাতে হেফাজত ইসলামের মিছিল থেকে থানায় হামলা ও ভাংচুরের ঘটনায় আরো ১০জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হলো।
শনিবারের হামলার পর রোববার ছাতক থানার এসআই আনোয়ার মিয়া বাদী হয়ে ৯৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৯০০ জনের বিরুদ্ধে এ মামলা(নং-০৫) দায়ের করেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন ছাত্রদল নেতাও রয়েছেন। শনি ও রোববার থানা পুলিশ অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জয়নাল আবেদীন(২৮), রাজন আহমদ(২৬), একরাম হোসেন(২২), সামছুদ্দিন(২৩), সুমন আহমদ(২০), আলী হোসেন(২৮), মোস্তাফিজুর রহমান ফাহিম(১৯), জনি আহমদ(১৯), আবুল হোসেন(৩০), আশরাফুল আলম(৩০), তানভির আহমদ(২৫), শফিকুর রহমান(২৩), ফাইম আহম রাব্বী(২১), দেলোয়ার হোসেন(২৩), খালেক(২২), আসাদদুজ্জামান রায়হান(২২), শামীম আহমদ(২৫), সৈয়দ মেহেদী হাসান(২৫) ও মহন মিয়া(২৮)কে গ্রেপ্তার করে পুলিশ।
ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য শনিবার রাত প্রায় ৯টায় বিক্ষোভ মিছিল সহকারে হেফাজতের কেন্দ্রিয় নেতা মাওলানা মামুনুল হকের সমর্থকরা থানায় হামলা ও ভাংচুর চালায়। হামলায় ৫পুলিশসহ ২০ ব্যক্তি আহত হয়। হমালাকারীরা কয়েকটি দোকানকোটাও ভাংচুর করে।
আপনার মন্তব্য