০৬ এপ্রিল, ২০২১ ১৯:২১
সুনামগঞ্জের জগন্নাথপুরে চলতি বোরো মৌসুমে কৃষকদের মধ্যে ভর্তুকির মাধ্যমে ধানকাটার মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি পুনর্বাসন কমিটির বাস্তবায়নে ও উপজেলা কৃষি অধিদপ্তরের ব্যবস্থাপনায় জগন্নাথপুরের ৮জন কৃষকের মধ্যে ধানকাটার যন্ত্র কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ,প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় ৭০ শতাংশ ভর্তুকিতে জগন্নাথপুরের বিভিন্ন গ্রামের ১০ জন কৃষককে ৩১ লাখ টাকার মূল্যের ১০টি কম্বাইন হারভেস্টার মেশিন দেওয়া হচ্ছে। আজ ৮জনকে এই যন্ত্র দেওয়া হয়েছে। চলতি বোরো মৌসুমে পাকাধান কাটতে এই মেশিনে স্থানীয় কৃষকরা খুবই উপকৃত হবেন।
আপনার মন্তব্য