১১ এপ্রিল, ২০২১ ১৮:৫৩
সিলেট থেকে প্রথম বারের মত আন্তর্জাতিক বাজারে ওষুধ রপ্তানি শুরু করল ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড।
রোববার (১১ এপ্রিল) দুপুরে প্রতিষ্ঠানের কার্যালয় থেকে আনুষ্ঠানিক ভাবে রপ্তানি কার্যক্রম শুরু করা হয়।
সিলেটের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড প্রথম বারের মত আফগানিস্তানে ১৩টি ঔষধ রপ্তানির মাধ্যমে, রপ্তানিকারক হিসেবে শুভ সূচনা করেছে।
গত ২০২০ সালের আগস্ট থেকে আগামী পাঁচ বছর, আফগানিস্তানের জাইদ ইলিয়াস আদিল লিমিটেডের কাছে ১৩ টি ভিন্ন ওষুধ রফতানি করার চুক্তি করে সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। যার প্রথম চালান পাঠানো হয় রবিবার।
রপ্তানি কার্যক্রম উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ বদরুল হক রোকন, ডিরেক্টর অপারেশন ডাঃ সফিউল আযম খোকন ও প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
নব্বইয়ের দশকে যাত্রা করা ফার্মাসিটিক্যালস লিমিটেড এর কারখানা সিলেটের খাদিমনগরে অবস্থিত বিসিআইসি ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে। ১০টি ওষুধ নিয়ে ব্যবসা শুরু করা কোম্পানিটির পণ্যসম্ভারে শতাধিক ওষুধ যোগ হয়েছে। প্রতি বছর এ সংখ্যা বাড়ছে।
আপনার মন্তব্য