তাহিরপুর প্রতিনিধি

১১ এপ্রিল, ২০২১ ২০:৩৭

দুমাস ধরে বেতন পান না তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীরা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীদের বেতন দুমাস ধরে বন্ধ রয়েছে। কবে বেতন পাবেন তা কেউ জানে না। ফলে কর্মকর্তা কর্মচারীরা তাদের পরিবার পরিজন নিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন।

জানা যায়, উপজেলার একমাত্র ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীদের গত জানুয়ারি মাসের বেতন ফেব্রুয়ারিতে ও ফেব্রুয়ারি মাসের বেতন মার্চে দেওয়া হয়। চলতি এপ্রিল মাসের বেতন ভাতা বন্ধ রয়েছে। এই বেতন পাবে কি পাবে না তার কোন সুরাহা হচ্ছে না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সরকারিভাবে বাজেট না থাকার কারণে বেতন হচ্ছে না। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে। কিন্তু এপ্রিল মাসে অর্ধেকে চলে আসলেও কোন সুরাহা হচ্ছে না।

নাম প্রকাশ না করার সর্তে এক কর্মকর্তা জানান, বেতন বন্ধ থাকায় কষ্টের মধ্য দিয়ে দিন পার করছি। কারণ এই বেতনের উপরেই আমার সংসার চলে। এখন বাকী দোকানের দেনা হয়েছে অনেক। চাকুরীর পাশাপাশি যারা অন্য কিছু করে তাদের সমস্যা নেই আমরাতো সেই সুযোগ নেই।

আরেক কর্মচারী জানান, আমরা ছেলে মেয়ের পড়াশোনা, সংসার খরচ এই বেতন দিয়েই চলে। এখন বেতন না পাওয়ার কারণে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। ছেলে মেয়ের পড়াশোনা জন্য স্কুল কলেজের টাকা দিতে পারছি না। আর বাকীতে আনা মালামালের দেনাও বেড়েছে।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন জানান, বেতন-ভাতা পাওয়ার জন্য আমি চেষ্টা করছি। আগামী মাসে (মে) সবাই বেতন পাবেন বলে জানান এই কর্মকর্তা।

আপনার মন্তব্য

আলোচিত