বড়লেখা প্রতিনিধি

১৫ এপ্রিল, ২০২১ ২০:২৯

লকডাউন অমান্য, বড়লেখায় ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজারের বড়লেখায় লকডাউনের সময় স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারঘোষিত লকডাউন চলছে। অনেকেই লকডাউন মানছেন না। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করছেন। লকডাউন কার্যকর করতে বৃহস্পতিবার বিকেলে বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে অংশ নেন বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) সুব্রত দাস, উপ পরিদর্শক (এসআই) ইয়াকুব হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত