মাধবপুর প্রতিনিধি

১৭ এপ্রিল, ২০২১ ১৯:২২

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জের মাধবপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযানে ১০টি মামলায় ৩ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা–তুজ-জোহরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলার বুল্লা বাজার, বানেশ্বর বাজার, নোয়াপাড়া বাজারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।  এসময় ভোক্তার অধিকার সংরক্ষন আইন, লকডাউনে সরকারি নির্দেশনা পালন না করাসহ নানা অপরাধে ১০টি মামলায় ৩ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা–তুজ-জোহরা।

আপনার মন্তব্য

আলোচিত