হবিগঞ্জ প্রতিনিধি

১৭ এপ্রিল, ২০২১ ২০:০০

বাহুবলে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেপ্তার ২

হবিগঞ্জের বাহুবলে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিসহ দুই পাচারকারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

শনিবার রাতে উপজেলার উত্তরসুর গ্রাম থেকে মূর্তি উদ্ধার ও দুই পাচারকারিকে গ্রেপ্তার করা হয়।

শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরসুর গ্রামের সানু মিয়ার বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় বসতঘরে প্রাচীন একটি কষ্টি পাথরের মূর্তি যাওয়া যায়। এ সময় দুই পাচারকারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার উত্তরসুর গ্রামের মৃত আব্দুল লফিতের ছেলে সানু মিয়া (৫৫) ও একই গ্রামের আব্দুস সামাদের ছেলে হারুন মিয়া (৪৩)।

র‌্যাব-৯ এর এএসপি কামরুজ্জামান জানান, গ্রেপ্তাকৃত পাচারকারিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত