কমলগঞ্জ প্রতিনিধি

১৭ এপ্রিল, ২০২১ ২০:০৯

লকডাউন অমান্য, কমলগঞ্জে ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানে জরিমানা

মৌলভীবাজারের কমলগঞ্জে লকডাউন অমান্য করে অযথা ঘোরাফেরা, দোকান খোলা রাখা ও মাস্ক না পরার অপরাধে ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। ৮টি মামলায় তাদের ৬ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

শনিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুরে শমশেরনগর বাজার ও আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় জালাল শিকদার নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা এবং বাজার ও আশপাশের এলাকায় মাস্ক না পরার দায়ে আরও ৭ জনবে ১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল সহায়তা করে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক অভিযান ও জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত