১৮ এপ্রিল, ২০২১ ১৭:২১
মৌলভীবাজারের বড়লেখায় লকডাউনের সময় স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ১২ ব্যক্তিকে ৫ হাজার ৩০০টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৮ এপ্রিল) বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারঘোষিত লকডাউন চলছে। অনেকেই লকডাউন মানছেন না। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করছেন। লকডাউন কার্যকর করতে রোববার দুপুরে বড়লেখা থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ১২ ব্যক্তিকে ৫ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে অংশ নেন বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) আবু সাঈদ, উপ পরিদর্শক (এসআই) ইয়াকুব হোসেন প্রমুখ।
আপনার মন্তব্য