১৮ এপ্রিল, ২০২১ ২২:১৪
জগন্নাথপুরে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জগন্নাথপুর থানা পুলিশ উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর (রৌডর) গ্রামের সাইদ উল্লার ছেলে মাদক মামলার দণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে। ২০১৮ সালের একটি মাদক মামলায় আদালতে তার এক বছরের সাজা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামি অনেকদিন ধরে পলাতক ছিল। তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
আপনার মন্তব্য