নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২১ ২৩:০৬

সোমবার তিন ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের ৬৬ এলাকায়

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর আওতায় দুটি ফিডারে জরুরি মেরামত এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (১৯ এপ্রিল) ৬৬ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।

সোমবার (১৯ এপ্রিল) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর নির্বাহী প্রকৌশলী শামস-ই-আরেফিন।

এলাকাগুলো হলো উপশহর ৩৩/১১ কেভি ফিডারের আওতায় উপশহর, তেররতন, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, রাজপাড়া, নাইওরপুল, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, হাফিজ কমপ্লেক্স, যতরপুর, মিরাবাজার, আগপাড়া, ঝেরঝেরীপাড়া, চালিবন্দর, পুলিশ কমিশনার অফিস, নির্বাচন কমিশন অফিস, কাস্টঘর, হকার্স মাকের্ট, কালীঘাট, মহাজনপট্টি, বটেরতল, মাছিমপুর, ছড়ারপার, সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, পীরেরচক, মেন্দিবাগ, কুশিঘাট, শাহপরান থানা, সাদাটিকর, সোনাপুর, নয়াবস্তি ও আশপাশের এলাকা।

এমসি কলেজ ৩৩/১১ ফিডারের আওতায় টিবি হাসপাতাল, মিতালি টিলা, খরাদিপাড়া, রাজবাড়ী, দর্জিপাড়া, নাইওরপুল, চারাদিঘীরপাড় আরামবাগ, দূর্গাবাড়ী, বালুচর পয়েন্ট, উত্তর বালুচর, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, হাওয়াপাড়া, বারুতখানা, কুমারপাড়া, নয়াসড়ক, জেলরোড ও আশপাশের এলাকা।

বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর নির্বাহী প্রকৌশলী শামস-ই-আরেফিন বলেন, এমসি কলেজ ও উপশহর ফিডারে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে। মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শেষে বিদ্যুৎ সরবরাহ আবার সচল করা হবে। গ্রাহকদের সাময়িক দুর্ভোগের জন্য তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এর আগে মেরামত ও রক্ষণাবেক্ষণকাজ শেষ হলে নির্দিষ্ট সময়ের পূর্বেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

 

আপনার মন্তব্য

আলোচিত