গোলাপগঞ্জ প্রতিনিধি

১৮ এপ্রিল, ২০২১ ২৩:৩০

গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় গোলাপগঞ্জের যু্বক নিহত

সিলেটের গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় গোলাপগঞ্জের আফছার আহমদ রেনু (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (১৮ এপ্রিল) ভোর ৫ টার দিকে গোয়াইনঘাট উপজেলার সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় তিনি মারা যান।

নিহত আফছার আহমদ রেনু উপজেলার লক্ষণাবন্দ উপজেলার দক্ষিণভাগ দেওপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। পেশায় অটোরিকশা চালক রেনু উপজেলার পুরকায়স্থ বাজার সিএনজি চালক সমিতির সেক্রেটারির দায়িত্বে ছিলেন। এছড়াও তিনি স্থানীয় বাজারে সবজি ব্যবসার সাথে জড়িত ছিলেন।

জানা যায়, আফছার আহমদ রোববার ভোরে নিজের কাঁচামাল ব্যবসার জন্য পণ্য কিনতে জাফলংয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন। সিলেট-তামাবিল সড়কে অন্য একটি অটোরিকশায় করে যাওয়ার পথে পিছন দিক থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এসময় গুরুতর অবস্থায় আফছার আহমদকে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
   
পুরকায়স্থ বাজার সিএনজি চালক সমিতির সভাপতি কয়েছ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার ভোরে গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় আফছার আহমদ রেনু মারা গেছেন। তিনি ব্যবসার জন্য কাঁচামাল আনতে গোয়াইনঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত